মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জেলার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে বলেছেন, “প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব হতে হবে, পুলিশ জনগণের বন্ধু এটা শুধু কথা বা লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। পুলিশকে দেশপ্রেম, পেশাদারিত্ব,সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের সাথে জনগণের সুসম্পর্ক গড়ে উঠবে,জনগণ পুলিশকে সহায়তা করবে,জনগণ পুলিশের উপর নিরাপত্তা, অপরাধ নির্মল সহ সামগ্রিক কাজে নির্ভরশীল হবে।তবেই সমাজ থেকে সকল অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূল করার সহজ ও সম্ভব হবে।”
মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
কল্যাণ সভা অনুষ্ঠানে পুলিশ অফিসার ও ফোর্সদের সামগ্রিক কল্যাণার্থে সমস্যা উপস্থাপন ও তা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদেরকে নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি,আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার, পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।
সহকারী পুলিশ সুপার (শিক্ষানুবেশ) বায়জিদ ইসলামের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা,জেলার সকল উপজেলার অফিসার ইনচার্জ গন, ট্রাফিক ইনচার্জ, কোট ইন্সপেক্টর, পুলিশ লাইনের আর আই, রিজার্ভ অফিসের আরও-১, সিভিল স্টাফ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
মাসিক কল্যাণ সভা শেষে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত সকল পুলিশ সদস্যগণ পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আজকালের কন্ঠ/আর বি/এন