Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৯:০৮ অপরাহ্ণ

সীরাতুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতায় প্রথম হলেন আমার ছেলে হাফেজ মুহা. ফাহিম কিবরিয়া

লেখকঃ আজকালের কণ্ঠ
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ এর প্রিয় পুত্র হাফেজ মুহাম্মদ ফাহিম কিবরিয়া।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও প্রেমভিত্তিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য প্রতিযোগী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু জাফর মো. সালেহ, ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক, ময়মনসিংহ শাখা। প্রফেসর মো. কামরুল হোসেন, সাধারণ সম্পাদক, মুসলিম ইনস্টিটিউট।
বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ আমার ছেলে ফাহিম এর হাতে তুলে দিলেন প্রথম পুরুষ্কার।অনুষ্ঠানে সীরাত বিষয়ক মূল আলোচনা উপস্থাপন করেন মুফতি আমীর ইবনে আহমদ, পরিচালক, সীরাত কেন্দ্র, ময়মনসিংহ।সভাপতিত্ব করেন অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম, সহ-সভাপতি, মুসলিম ইনস্টিটিউট।
আয়োজক কমিটির আহবায়ক ছিলেন অধ্যাপক মুফতি মুহিববুল্লাহ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালীউল ইসলাম, সহ-পরিচালক, সীরাত কেন্দ্র, ময়মনসিংহ। পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ভাবগম্ভীর, হৃদয়গ্রাহী এবং নবীপ্রেমে উদ্বেল। অংশগ্রহণকারীদের মধ্যেও দেখা যায় ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
আজকালের কন্ঠ/আর/এস/ব্যুরো
প্রিন্ট করুন