Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৭:২৩ অপরাহ্ণ

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ২০২৪-২৫ শিক্ষাবষের্র একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

‎পিরোজপুর জেলা প্রতিনিধি : ‎পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ২০২৪-২৫ শিক্ষাবষের্র একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫সেপ্টেম্বর) সকাল ১০টায় অত্র কলেজের ওমান ভবনে এ নবীন বরন অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ ‎অধ্যাপক পান্না লাল রায়ের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ অধ্যাপক মো: ইউনুস আলী সিদ্দিকী। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম।

‎এ সময় বক্তারা বলেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় বলে আলোচনায় উল্লেখ করা হয়।

‎একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎এ সময় ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ।ও ছাত্রদল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ‎মাকসুদুর রহমান মুন্না।

এছাড়াও, পিরোজপুর জুলাইযোদ্ধা সংসদের সদস্যচিব ‎তাহমিদ আন নাসিফ।‎এছাড়াও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণের মধ্যে অনুষ্ঠান শেষ হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/এন

প্রিন্ট করুন