শাহজালাল (রাসেল) : ঢাকায় বসবাসরত নোয়াখালী জেলা সমিতির নির্বাচন উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এম এ খান বেলাল-আব্দুল মাবুদ দুলাল প্যানেল পরিষদের প্রার্থী পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বেলি রোড অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ১৩ই সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল টিএন্ডটি কলেজ মাঠে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।সভাপতি এম এ খান বেলাল, সিনিয়র সহ-সভাপতি কে এম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাবুদ।
এ সময় সভাপতি প্রার্থী এম এ খান বেলাল নোয়াখালী বাসীর ভ্রাতৃত্ব বন্ধন অটুট রেখে নোয়াখালীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পূর্ণ প্যানেলের প্রতি দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট প্রত্যাশা করে বলেন, এই নির্বাচনে আমি জয়ী হলে প্রত্যেক সদস্যদের সাথে নিয়ে, সকলের পরামর্শে সমিতিকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো। আমার দেওয়া সকল নির্বাচনী ইশতেহার, আমরা সকলে মিলে পরিপূর্ণ করব। আপনারা সবাই আমার পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এছাড়াও সহ সভাপতি মোঃ শাহজাহান (ভিপি সাত্তার), সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান (কিরণ), সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন মানিক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন করিব চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হোসেন টিপু, কোষাধ্যক্ষ জাফর আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গোলাম হোসেন (মানিক), শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলম সনি, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, আইন সম্পাদক মোঃ জালাল আহমদ দোলন, প্রচার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স,পাঠাগার ও আইটি সম্পাদক মোঃ আতাউর রহমান (সুজন), সাহিতা ও প্রকাশনা সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম ভুইঞা, যুব ও ক্রিয়া সম্পাদক এ এম মনিরুল রুল সিলাম (স্বপন), মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা শাহিন আনা পাইলী, ধর্ম বিষয়ক সম্পাদক ড. আবু ইউসুফ মোঃ নেহার উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, আপ্যায়ন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম বাবু, সদস্য মোহাম্মদ রফিক উল্যা রাজু, সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য মঈনুল হক চোধুরী, সদস্য সালাউদ্দিন ইউসুফ, সদস্য মোঃ ফয়েজ উল্যা (মানিক)।
আজকালের কন্ঠ/আর এস/আর