Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ , ২:২১ অপরাহ্ণ

প্রেমিককে হত্যার পর মাথা কেটে থানায় গিয়ে আত্মসমর্পণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ : স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরা, এরপর যে কাণ্ড ঘটালেন স্বামী ।পরকীয়া সন্দেহে স্ত্রী ও তার প্রেমিককে প্রেমিককে হত্যার পর মাথা কেটে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক যুবক। ধবার (১০ সেপ্টেম্বর) ভারতের তামিলনাড়ুর কল্লাকুরিচি এলাকায় এমন নৃশংস ঘটনা ঘটে।সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম কোলানজি। স্ত্রী লক্ষ্মীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহের জেরে তাকে হাতেনাতে ধরার পরিকল্পনা করে সে।

এরপর বুধবার কোলানজি কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী এবং থাঙ্গারাসু নামে এক যুবকের সঙ্গে বারান্দায় বসে গল্প করছেন। এই দৃশ্য দেখে নিজের মাথা ঠিক রাখতে পারেননি।

এরপরই একটি কাস্তে নিয়ে দু’জনকে কুপিয়ে খুন করেন। পরে তাদের মাথা কেটে বাইকে ঝুলিয়ে ভেলোর সেন্ট্রাল জেলে হাজির হন।এ ঘটনার পর পুলিশ কোলানজির স্ত্রী লক্ষ্মী এবং তার প্রেমিক থাঙ্গারাসুর দেহ বাড়ি থেকে উদ্ধার করে।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন