Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ , ১১:৫৭ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী পাঠক সমাবেশ’র মাঝে “তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি” বই বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী পাঠক সমাবেশ’র মাঝে “তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি” বই বিতরণ কর্মসূচি, এবং কোম্পানীগঞ্জে প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি স্বপনকে সম্মামনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী পাঠক সমাবেশ অনুষ্ঠান আয়োজন করেছে বসুরহাট পাঠাগার।বসুরহাট রিলাক্স রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বই বিতরণ অনুষ্ঠান সঞ্চালন করেন,চৌধুরী হাট ডিগ্রি কলেজ প্রভাষক সাইফুলহ সোহাগ, সভাপতিত্ব করেন, বসুরহাট পাঠাগার এর সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়া।

রিলাক্স পার্টি সেন্টারে বই বিতরণ কমর্সুচি,এবং সম্মামনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য নুরুল আলম সিকদার।

এসময় কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি,নোয়াখালী জেলা জাসাস এর সহ-সভাপতি ও বসুরহাট পাঠাগারের উপদেষ্টা আনোয়ার অনিক স্বপনকে জাতীয়তাবাদী পাঠক সমাবেশের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

স্বদেশ শৈলী প্রকাশক এবং অনলাইন পরিবেশক, রকমারি.কম থেকে প্রকাশিত লিখেছেন, কবি ও লেখক শামসুদ্দিন মাহমুদের লেখায় ৭৮ পৃষ্ঠার এই বইটিতে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন তথ্য ও স্থিরচিত্র,এবং বিএনপি’র ১৯ দফা,৩১ দফাসহ তথ্য ও গবেষণা মূলক বই।

‘তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি’ বইটি লেখক উৎসর্গ করেছেন, বাংলাদেশ প্রথম মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নামে।

বক্তারা বলেন, রাজনীতি একটি শিল্প, যে শিল্পের সঙ্গে জড়িত সঠিক নেতৃত্ব, আদর্শিক চেতনা, অনুগত নিঃস্বার্থ কর্মী এবং সংগঠন। বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী আদর্শের আইকনিক লিডার তারেক রহমান। ইতিমধ্যে যার নেতৃত্বের মহিমায় জাতির তরুণ প্রজন্মে অনুপ্রেরণার শত ধারার উৎসে আজ বিকশিত।

জাতীয়তাবাদী ঐক্যের ভিত্তিতে গ্রামে গঞ্জে জনগণকে সচেতন ও সুসংগঠিত করার প্রয়াস এবং আশির দশক জুড়ে সার্বিক উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প রচনা ও বাস্তবায়নের ক্ষমতা ও দক্ষতা জনগণের হাতে পৌঁছে দেয়ার প্রচেষ্টা থেকে জনজীবনে গণতান্ত্রিক মূল্যবোধের সূচনা অব্যাহত রাখার রাজনৈতিক শিল্পিতজন তারেক রহমান।

তারেক রহমান থেকে তারেক জিয়া হয়ে ওঠার রাজনৈতিক পরিচয় ও বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের গুরুত্ব নিয়ে প্রকাশিত হয়েছে “তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি বিতরণের মাধ্যমে ছাত্রজনতা, শিক্ষাবিদ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা সঠিক ইতিহাস জানতে পারবে।

‘তারেক রহমান প্রেসিডেন্ট জিয়ার প্রতিচ্ছবি’ বইয়ের পটভূমি:রাজনীতিতে আসার ইতিহাসের পাশাপাশি ‘২৪-এর গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা এবং বিএনপির ৩১ দফায় তার ভূমিকাসহ শেখ হাসিনা সরকারের সময় তার দেওয়া নির্বাচিত কয়েকটি ভাষণও স্থান পেয়েছে বইয়ে।

রাজনীতিতে আসার ইতিহাসের পাশাপাশি ‘২৪-এর গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা এবং বিএনপির ৩১ দফায় তার ভূমিকাসহ শেখ হাসিনা সরকারের সময় তার দেওয়া নির্বাচিত কয়েকটি ভাষণও স্থান পেয়েছে বইয়ে।এছাড়া এই বইয়ে স্থান পেয়েছে তারেক রহমানের রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন অজানা বিষয়ে এক্সক্লুসিভ দীর্ঘ সাক্ষাৎকার।

বই বিতরণ কমর্সুচিতে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, নোয়াখালী জেলা শ্রমিক দলের সদস্য স্বপন প্রমুখ।

 

আজকালের কন্ঠ/আর এস/শাহাদাত

প্রিন্ট করুন