Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ , ৭:৩৩ অপরাহ্ণ

বড়াইগ্রামে তোলপাড়: হত্যা মামলার আসামি চেয়ারম্যান আজাদকে আদালতে পাঠানো হলো

লেখকঃ আজকালের কণ্ঠ

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জোনাইল বাজারের নিজ মুদি দোকান থেকে তাকে আটক করা হয়।আবুল কালাম আজাদ সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্যানেলে জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, রাজনৈতিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।প্রশাসন ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, তিনি হত্যা মামলার আসামি এবং এর আগেও চাঁদাবাজির এক মামলায় কারাভোগ করেছেন।

উল্লেখ্য, গত ১২ জুন জোনাইল ইউনিয়নের দেশপাড়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রওশন আলী (৬৫) গুরুতর আহত হন। পরে ১৪ জুন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় আসামি আবুল কালাম আজাদ হাইকোর্টের জামিনে ছিলেন।

 

আজকালের কন্ঠ/আর এস/সাহাবুল

প্রিন্ট করুন