Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ , ১২:০৭ অপরাহ্ণ

রায়পুরে মাদকে বাধা দেওয়া যুবদল নেতার উপর কিশোর গ্যাংয়ের হামলা

লেখকঃ আজকালের কণ্ঠ

জাকির হোসেন, জুয়েল (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবদল নেতার ওপর কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩ নং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাহাদুর বাড়িতে এ হামলা হয়।

ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন আরাফাত জনি অভিযোগ করে বলেন, স্থানীয় জাহেদকে মাদক সেবনে বাধা দেওয়ায় জাহেদের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি কিশোর গ্যাং তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয় এবং তাদের মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা স্থানীয়ভাবে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।

হামলার পর স্থানীয়রা আহত যুবদল নেতা জনি ও তার সহকর্মী ইমনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত জাহেদের পিতা সাবেক মেম্বার তোফায়েল আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সুপারি পাড়াকে কেন্দ্র করে সামান্য বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।”

এ ঘটনায় রায়পুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি/জে

প্রিন্ট করুন