Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১০, ২০২৫ , ৭:৪৪ অপরাহ্ণ

গৌরনদীতে বিডি ক্লিন টিমের সপথ গ্রহন

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : “পরিচ্ছন্নতায় গড়ি শ্রেষ্ঠ দৃষ্টান্ত, বিডি ক্লিন যোদ্ধারা লড়ছে প্রাণান্ত” এই শ্লোগানে – বরিশালের গৌরনদীতে ০৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকালে বিডি ক্লিন গৌরনদী টিমের উদ্যোগে শপথ গ্রহন ও পরিচ্ছন্ন হলো গৌরনদী উপজেলা পরিষদ চত্বর।

বিডি ক্লিন যোদ্ধাদের অনুপ্রাণিত করতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।

তরুণরা শুধু নিজেরাই সচেতন নয়, বরং সমাজের সকলকে পরিচ্ছন্নতার সচেতনতায় উদ্বুদ্ধ করছে। প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে পরিষ্কার ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করছে।

সবাই মিলে গড়ে তুলি এক স্বপ্নের সমাজ—যেখানে চারপাশ থাকবে পরিপাটি, মানুষ হবে সচেতন, আর মন ভরে উঠবে ভালোবাসায়।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন

প্রিন্ট করুন