আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পূবালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে। ঘটনা দেশের রাজনৈতিক মহলে সর্তকতা সৃষ্টি করেছে এবং গোয়েন্দা বিভাগের কার্যক্রমের ওপর নজর বাড়িয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
আজ সকালে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে বলেও জানান তিনি।
আজকালের কন্ঠ/আর বি