মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরে তৃণমূল নেতা-কর্মীদের সাথে প্রাণবন্ত মতবিনিময় সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৮ সেপ্টেম্বর) বনপাড়া পৌর মিলনায়তনে এ আয়োজন হয়।
সভায় সভাপতিত্ব করেন বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূর আলম মিয়াজী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। এছাড়া বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সজিব ভূঁইয়া ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিমুল ইসলাম নয়ন প্রমুখ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির বাইরে নয়—এ দল হলো আন্দোলন ও সংগ্রামের সহযোদ্ধা। আসন্ন নির্বাচনে ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তারা আরও সতর্ক করে বলেন, সামনে নির্বাচনকে ঘিরে নানা অপপ্রচার ও ভুল ব্যাখ্যা ছড়ানো হতে পারে। তাই বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের সাবধান থাকতে হবে এবং মানুষের কাছে বিএনপির নীতি-আদর্শ পৌঁছে দিতে হবে।
সভায় তরুণ নেতৃত্ব আলামিন হক বাবু, নজরুল ইসলাম কাজী, জাহাঙ্গীর আলম, আব্দুল বারী, সৈকত হোসেন, লালন প্রামানিক, তারেক রহমানসহ পৌরসভার ১২টি ওয়ার্ডের শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি মিলনায়তন মুখরিত করে তোলে।
আজকালের কন্ঠ/আর বি/এস