Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৮, ২০২৫ , ৮:০৭ অপরাহ্ণ

দোরগোড়ায় জাকসু, এখনও হয়নি প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি জাকসু নির্বাচন কমিশন।

সোমবার (০৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামানের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো আগামীকাল থেকে আমরা ডোপ টেস্ট কার্যক্রম শুরু করতে পারবো।’

এতদিনেও কেন শুরু করা হয়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রিএজেন্ট, কিট ক্রয় করতে সময় লেগে যাওয়ায় এখনো শুরু করা যায়নি।’

এছাড়া তিনি জানান , যেসকল প্রার্থী ডোপ টেস্টের আওতায় না আসবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত জাকসুর প্রার্থী ও নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় সব প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন