এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ঐতিহ্যবাহী গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে সর্বগুণে গুণাম্বিত বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনে নবীজির জীবনী সম্পর্কে আলোচনা সভা ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,সাবেক অধ্যক্ষ আবদুল কাশেম, বর্তমান অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার (ভারপ্রাপ্ত) সহ প্রভাষক, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, গজল পরিবেশন করেন তাদেরকে পুরস্কার বিতরন করা হয়,উক্ত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ গিয়াস উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সঞ্চালনায় ছিলেন জ্যৈষ্ঠ প্রভাষক মোঃ মাসুদ করিম।
আজকালের কন্ঠ/রাহাত/মামুন