Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৮, ২০২৫ , ৫:৩৬ অপরাহ্ণ

বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহজালাল (রাসেল) : সোমবার (০ ৮ সেপ্টেম্বর ) সকালে ফিজিওথেরাপি পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) ও বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস) এর আয়োজনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বিশ্ব ফিজিওথেরাপি দিবসে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ মোঃ আবুল কেনান, পরিচালক- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান, (ড্যাব) কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ – সভাপতি।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সামনে থেকে উক্ত র‍্যালি শুরু হয়ে আগারগাঁও গিয়ে আবার (নিটোর) সামনে এসে শেষ হয়। র‍্যালিতে কয়েক হাজার ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করে। র‍্যালি শেষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভিন্ন বিষয়ের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস) সভাপতি ডা. মুহাম্মদ তৌহিদুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক ডা. মো: মিজানুর রহমান।

বিপিএস সভাপতি বক্তব্য বলেন, “২০৫০ সালে বিশ্বে প্রবীনের সংখ্যা দাড়াবে ২.১ বিলিয়ন, বাংলাদেশে ৪ কোটির বেশি। এখন যদি ফিজিওথেরাপি নিয়ে সঠিক প্রস্তুতি না নেওয়া হয় তাহলে বয়স্কদের জন্য জীবনের শেষ মূহুর্ত গুলো কষ্টকর হয়ে উঠবে। সরকারি ভাবে ফিজিওথেরাপিস্ট নিয়োগ না দিলে, দেশের বৃহত বয়স্ক জনগোষ্ঠী ঝুকির মুখে পরবে বলে তিনি আসংকা জ্ঞাপন করেন।

বিপিএস সাধারণ সম্পাদক বক্তব্য বলেন, স্বাস্থ্য খাতে ফিজিওথেরাপি পেশাজীবীদের অবমুল্যায়নের ফলে প্রান্তিক জনগষ্ঠী বর্তমানে যেমন এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অতি শীঘ্রই স্বাস্থ্য মন্ত্রনালয়ে ফিজিওথেরাপিস্টদের যুক্ত না করলে, ভবিষ্যতে প্রবীণ দেশবাসীকে এই সেবা নিতে চরম বিপর্যয় বরণ করতে হবে। তাই যত দ্রুত সম্ভব স্বাস্থ্য খাতে ফিজিওথেরাপি পেশাজীবীদের যুক্ত করা আসন্ন সংকট নিরসনে প্রবল ভুমিকা রাখবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ডা. এম ইয়াসিন আলী, ডা. প্রদীপ কুমার সাহা, ডা. তোফায়েল হোসেন। নিটোর ফিজিওথেরাপি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. মো: রুহুল আমিন সহ ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আজকালের কন্ঠ/আর বি/আর

প্রিন্ট করুন