Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৭, ২০২৫ , ৪:৫১ অপরাহ্ণ

সাংবাদিক শাহাদাতের কারণে দুই নাম্বার ইটের গাঁথুনি পরিবর্তনে এক নাম্বার ইটের গাঁথুনি

লেখকঃ আজকালের কণ্ঠ

নোয়াখালী জেলা প্রতিনিধি: সাংবাদিক শাহাদাত হোসেন তার নিজের ফেইসবুক পেইজে লেখার কারণে কোম্পানীগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক বর্ধিত ভবনের দুই নাম্বার ইটের গাঁথুনি পরিবর্তন করে, এক নাম্বার ইটের গাঁথুনি করায় সাধারণ মানুষ ও পাবলিক লাইব্রেরি সদস্যরা খুশি হয়।

খুশি হয়ে(৬ সেপ্টেম্বর) পাবলিক লাইব্রেরি অন্যতম সদস্য আব্দুল কুদ্দুস মিয়া তার নিজের ফেইসবুক পেইজে কোম্পানীগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক বর্ধিত ভবনের ইটের গাঁথুনি অনিয়মের চিত্র তুলে ধরার জন্য সাংবাদিক শাহাদাতকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।মানবাধিকার কর্মী কুদ্দুস মিয়া মনে করেন, সমাজের অনিয়মের চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরবেন সাংবাদিকেরা,যার ফলে সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ তৈরি হচ্ছে এবং জনগণের চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই প্রতিক্রিয়া ৫ সেপ্টম্বর “দৈনিক আজকালের কন্ঠ” প্রতিনিধি শাহাদাত হোসেন তার নিজের ফেইসবুক পেইজে লিখলেন, উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের বর্ধিত ভবনের নির্মাণ হচ্ছে প্রশাসকের নাকের ডগায় এতো অনিয়মের অভিযোগ, এর সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা প্রকৌশলী বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের তদন্ত করা উচিত, যেমনটা অন্যান্য নির্মাণ কাজেও করা হয়ে থাকে।

সাংবাদিক শাহাদাত লেখাকে সমর্থন করে কোম্পানীগঞ্জ উপজেলা মানবাধিকার কর্মী কুদ্দুস মিয়া লিখেছেন,সাংবাদিক জাতির আয়না, সাংবাদিক হলেন জাতির বিবেক, সমাজের প্রকৃত আয়না। তাঁর কলমে ফুটে ওঠে সত্য ও বাস্তবতা। সাংবাদিক তাদের দায়িত্ব ও কৃতিত্ব কর্তব্য থেকে তুলে ধরেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের ভবনের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিম্নমানের দুই নম্বর ও তিন নম্বর ইট দিয়ে নির্মিত দেয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে সেসব জায়গায় উন্নতমানের এক নম্বর ইট ব্যবহার করে নতুনভাবে কাজ শুরু হয়েছে।

তিনি আরও লিখেন, এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সাংবাদিক মোহাম্মদ শাহাদাত সাহেব। তিনি সময়োপযোগীভাবে অনিয়মের খবর প্রকাশ করে জনগণের স্বার্থ রক্ষায় অসাধারণ দায়িত্ব পালন করেছেন। এজন্য তাঁকে আন্তরিক মোবারকবাদ জানাই।

মানবাধিকার কর্মী কুদ্দুস মিয়া লিখেছেন, আমি নিজে বিষয়টি প্রত্যক্ষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে অবহিত করি। পরে তাঁর আদেশক্রমে কাজ বন্ধ করে নতুন করে পুনঃনির্মাণের নির্দেশ প্রদান করা হয়। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও আন্তরিক অভিনন্দন জানাই।

আব্দুল কুদ্দুস মিয়া নিজের ফেইসবুক পেইজে সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লিখেন, ১. সত্য প্রকাশ:ভয়-ভীতি বা লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ সংবাদ পরিবেশন।২️.জনগণের স্বার্থ রক্ষা:সমাজের উন্নয়নমূলক কাজে নজরদারি করা ও যথাযথ বাস্তবায়নের দাবি তোলা।৩️. দুর্নীতি ও অনিয়ম উন্মোচন:জনগণের অর্থে পরিচালিত প্রকল্পগুলো মানসম্মতভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করা।৪️.সচেতনতা সৃষ্টি: সংবাদ ও কলমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করা।৫️.ইতিহাস সংরক্ষণ: বর্তমানকে লিপিবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস রচনা করা।

পাবলিক লাইব্রেরি সদস্য আব্দুল কুদ্দুস মিয়া সাংবাদিক শাহাদাত কোম্পানীগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক বর্ধিত ভবনের অনিয়মের চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।কুদ্দুস মিয়া তার নিজের ফেইসবুক পেইজে আরও লিখলেন, উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ একটি ভবনের কাজ আজ মানসম্মতভাবে এগিয়ে চলেছে। এর কৃতিত্ব সাংবাদিক শাহাদাত সাহেবের সাহসী কলমের, যা আমাদের চোখ খুলে দিয়েছে এবং কর্তৃপক্ষকে সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

মানবাধিকার কর্মী কুদ্দুস মিয়া কোম্পানীগঞ্জ উপজেলা গণমাধ্যম কর্মীদের কাছে আমাদের প্রত্যাশা, কোম্পানীগঞ্জের অন্যান্য সাংবাদিক ভাইয়েরাও আগামীতে উন্নয়নমূলক কাজ গুলোতে সতর্ক দৃষ্টি রাখবেন। সাংবাদিকদের কলম সক্রিয় থাকলে দুর্নীতি, অনিয়ম বা নিম্নমানের কাজ কখনো টিকে থাকতে পারবে না।শেষে ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাই কোম্পানীগঞ্জের সকল সাহসী সাংবাদিক ভাইদের প্রতি।

 

আজকালের কন্ঠ/আর এস /শাহাদাত

প্রিন্ট করুন