সরিষাবাড়ীতে মানবাধিকার সংস্থার সম্পাদককে সংবর্ধনা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে মানবাধিকার সংস্থার সম্পাদককে সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ২:২৪ অপরাহ্ন
সরিষাবাড়ীতে মানবাধিকার সংস্থার সম্পাদককে সংবর্ধনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শনিবার রাতে সরিষাবাড়ী উপজেলা মানবাধিকার সংস্থার আসাদ মার্কেট কার্যালয় নবনির্বাচিত মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক আইনজীবী জাহিদ হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। মানবাধিকার সংস্থা (বাসক) সরিষাবাড়ী শাখার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মানবাধিকার সংস্থা (বাসক) সূত্রে জানা গেছে, বাসক সরিষাবাড়ী উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আইনজীবী জাহিদ হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থা বাসক সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসেন চাঁদ, সাবেক সভাপতি দুদুমিয়া, সংবর্ধিত সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

মানবাধিকার সংস্থা বাসক সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ বলেন, সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আইনজীবী জাহিদ হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/এস