Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৫, ২০২৫ , ১১:২৪ অপরাহ্ণ

তারাকান্দায় প্রেমের ফাঁদে ডিভোর্সী নারীকে ধর্ষণের অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রেমের প্রলোভনে এক ডিভোর্সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা করেছেন।আসামী সায়েম (২৪) ময়মনসিংহ নগরীর ডিবি রোডের বাসিন্দা শাহিন মিয়ার ছেলে। ভুক্তভোগী ঝুমা আক্তার তারাকান্দার বালিখাঁ ইউনিয়নের মৃত মকবুল হোসেনের মেয়ে।

এজাহার সূত্রে জানা যায়, সায়েম বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন সম্পর্ক করে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ৩০ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার পর দুজনকে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত সায়েমকে কোতোয়ালী মডেল থানা পুলিশ আদালতে প্রেরণ করেছে।

প্রিন্ট করুন