মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ৩ নং চামরদানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল ০৩-০৯-২০২৫ ইং তারিখে রোজ: বুধবার দুপুর ২ ঘটিকায়। উক্ত সম্মেলনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চামরদানী ইউনিয়ন বিএনপি ও সাবেক চামরদানী ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাবেক চামরদানী ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জনাব, মোঃ শহিদুল ইসলাম।
আগামী ১২/০৯/২০২৫ ইং রোজ: শুক্রবার চামরদানী ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট চেয়েছেন চামরদানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শহিদুল ইসলাম এবং সকলের দোয়া, আর্শিবাদ এবং সহযোগিতা কামনা করেন।
চামরদানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল সম্মেলনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব, আবে হায়াত এবং যুগ্ম আহ্বায়ক জনাব, আব্দুল কাইয়ুম মজনু ও মধ্যনগর উপজেলা যুবদলের সদস্য জনাব, মোঃ নূর উদ্দিন সহ মধ্যনগর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত বক্তারা বলেন আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে কমিটির সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জননেতা, জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের নির্দেশে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ।