Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৪, ২০২৫ , ৫:০৬ অপরাহ্ণ

জাবির আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় অর্থনীতি বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা বিভাগ।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত ছিলেন।

ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলা বিভাগের মো. মাহামুদুল হাসান কিরণ এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ফারহান ইমতিয়াজ নাফি।

প্রিন্ট করুন