Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৪, ২০২৫ , ১১:৫৯ পূর্বাহ্ণ

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপলক্ষে বুধবার বিকেলে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন বিকেল ৪টায় সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের ১নং কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব সভার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, জাতীয়তাবাদী যুবদল বরিশাল উত্তর জেলা শাখার সিনিয়র যুগ্ন সাইয়েদুল আলম খান সেন্টু।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ফুয়াদ হোসেন এ্যানী, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন