Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ , ৭:৩৯ অপরাহ্ণ

নেত্রকোনায় ৪দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ

লেখকঃ আজকালের কণ্ঠ
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আইবি’র শোষণ, নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির লক্ষ্যে ও সকল চুক্তিভিত্তিক, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল, সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নসহ চারদফা দাবিতে বিক্ষোভ ও সংবাদ সন্মেলন করেছে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি।

আজ বুধবার বেলা ১১টায় নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সামনে সমিতির সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এসব কর্মসূচী পালিত হয়।

সংবাদ সন্মেলনে এমআরসিএস কারিমুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় এমআরসিএস আরিফুল ইসলাম, লাইনম্যান ফরাস উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে আজ বিকেল চারটার মধ্যে দাবি মেনে না নিলে গণছুটিতে যাওয়ার ঘোষণাসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন।

 

আজকালের কন্ঠ/আর এস/সুশীল

প্রিন্ট করুন