Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ , ৫:৩০ অপরাহ্ণ

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আ/টক

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের বাউন্ডারী রোড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।আটককৃত নারীর নাম নাসরিন আক্তার পারুল (৩০)। তিনি শহরের শানকিপাড়া নয়ন মণি মার্কেট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো

প্রিন্ট করুন