Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ , ৪:১৫ অপরাহ্ণ

মদনে পুলিশের অভিযানে ৬শত ১৮ পিস ইয়াবা সহ পাঁচ যুবক আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মদনে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬শত ১৮পিস ইয়াবাসহ ৫ যুবককে আটক করেছে মদন থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার মদন উত্তরপাড়া ও কদমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় মদন থানার ওসি মোঃ শামসুল আলম শাহ পাঁচ যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।আটককৃতরা হলেন- মদন উত্তরপাড়া গ্রামের আব্দুল মাওলার ছেলে মোঃ রুবেল মিয়া (৩২), কদমশ্রী গ্রামের আবুল মিয়ার ছেলে মহিবুল (২৬), পরশখিলা ভাটিপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে হিরন মিয়া, তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২) ও বৃবড়িকান্দি গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৮)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আটকৃত পাঁচ যুবক উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। একই সাথে তারা একেকটি অঞ্চলে মাদক ব্যবসার নিয়ন্ত্রণও করে থাকে। তারা দীর্ঘদিন পুলিশের নজরে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার পুলিশ পৃথক পৃথক জায়গায় অভিযান চালিয়ে সোমবার মধ্যরাত থেকে ভোর রাত চারটার মধ্যে তাদেরকে ৬১৮ পিস ইয়াবাসহ আটক করেন। এ ঘটনায় মদন থানার পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার বিকেলে গ্রেফতার দেখিয়ে তাদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ যুবককে ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মদন উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন