আজকালের কন্ঠ ডেস্ক : গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) জাল জন্মনিবন্ধন তৈরি করে শিশু হিসেবে দেখিয়ে জামিন নেওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা শিশু আদালতের বিচারক পেশকারকে মামলার নির্দেশ দেন। এদিন বিকেলে আদালতের পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ জমা দেন।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম তালুকদার বলেন, লিখিত এজাহার হাতে পেয়েছি। তবে কিছু সংশোধন ও বিয়োজনের জন্য বাদীকে বলা হয়েছে। সেটি হাতে পেলেই মামলা এন্ট্রি করা হবে।
এ বিষয়ে পেশকার সালাহউদ্দিন বলেন, আদালতের নির্দেশে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে।তবে অভিযুক্ত আইনজীবী শেফাউল ইসলাম রিপন সব অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা হলে সেটি আদালতে মোকাবিলা করব।
আজকালের কন্ঠ/আর এস