Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ , ১০:৫১ পূর্বাহ্ণ

গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার দুটি বিল ও ছয়টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩১২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

গৌরনদী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এবং গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

এসময় বিভাগীয় মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন

প্রিন্ট করুন