Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২, ২০২৫ , ৬:৩৩ অপরাহ্ণ

বর্নিল আয়োজনে কাঠালিয়া প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধি : “সমৃদ্ধির লক্ষ্যে, আগামীর পথে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো।

পরে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. মহসিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সহ সভাপতি সারোয়ার হোসেন সিকদার, খাইরুল আমিন ছগির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাসুম বিল্লাহ জুয়েল, জাহিদুল ইসলাম, সদস্য মোঃ শাকিল আহমেদ, ফয়সাল আহমেদ মিঠু, আহমুদুল্লাহ রবিউল, ইলিয়াস হাওলাদার, মাহফুজুর রহমান গাজী, সিরাজুল ইসলাম রনি, রাকিবুল ইসলাম বাপ্পি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের অনিয়ম-দুর্নীতি ও সমস্যাগুলো তুলে ধরছেন। গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে প্রেসক্লাবের কার্যক্রম বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

আজকালের কন্ঠ/আর এস/মাছুম

প্রিন্ট করুন