দিনাজপুর জেলা প্রতিনিধি: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে।সভায় আগামীকাল অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে সফল করতে বিস্তারিত প্রস্তুতি ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান জিয়া, সভাপতি, দিনাজপুর পৌর বিএনপি।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,শাহরিয়ার আক্তার হক ডন, প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকের জ্যেষ্ঠ পুত্র, সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাবেক মেয়র, দিনাজপুর পৌরসভা, মোফাজ্জল হোসেন দুলাল, সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি, মোকারম হোসেন, সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি, খালেকুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি,বখতিয়ার আহমেদ কচি, (স্থগিত) সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় তাতী দল ও সভাপতি, জেলা তাতী দল,
শাহীন খান, যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষক দল, উত্তম কুমার রায়, মানবাধিকার বিষয়ক সম্পাদক, দিনাজপুর পৌর বিএনপি, এছাড়াও পৌর বিএনপির ১২টি ওয়ার্ড এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মহিউদ্দিন মন্ডল বকুল, সাধারণ সম্পাদক, দিনাজপুর পৌর বিএনপি।
আজকালের কন্ঠ/আর এস/দিনাজপুর