বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাউফলে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাউফলে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাউফলে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পটুয়াখালী ০২ বাউফলে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আগামী ৩সেপ্টেম্বর সদর হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে এ আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির (সাবেক) সিনিয়র সহ-সভাপতি, বাউফল উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি, বাউফলের মাটি ও মানুষের নেতা, গরীব, দুঃখী, অসহায় মানুষের বন্ধু দানবীর খ্যাত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ০২ বাউফল আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার।

বাউফল পৌর বিএনপি’র সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত থাকবেন, বাউফল উপজেলা ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি