Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ

তারাগঞ্জে সেই বাবুর বাবাকে উপজেলা প্রশাসনের অটো ভ্যান প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা, তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র বাবা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি অটো ভ্যান প্রদান করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা তার হাতে এই ভ্যান তুলে দেন। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট চারলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ইরফান বাবু (২০) নিখোঁজ হন। পরদিন ২৯ জুলাই সকালে ঘরিনামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় খবির উদ্দিনের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুবেল রানা বলেন, ভ্যানটি দিয়ে তার বাবা রোজগার করে পরিবার চালাতে পারবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন