Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১, ২০২৫ , ৩:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

ব্যুরো চীফ ময়মনসিংহ : রোববার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো: জাকির হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র জেল সুপার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌঁসুলি (জিপি ও পিপি), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রতিনিধি এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।

সভায় সরকারি আইন সহায়তাকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিদায়ী জেলা লিগ্যাল এইড অফিসার ময়মনসিংহ মহোদয়কে সম্মাননা প্রদান করা হয়।

সভায় বক্তারা আইন সহায়তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কাছে বিনামূল্যের সরকারি আইন সহায়তা পৌঁছে দেওয়া একটি মানবিক উদ্যোগ, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন