ফেরদাউস শুভ, পটুয়াখালী সদর থানা প্রতিনিধি : পটুয়াখালী কালিকাপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড মুচিরপুলে গভীর রাতে কাচা রাস্তা দিয়ে আওয়ামী লীগ নেতার অবৈধ ট্রলি গাড়ি নেওয়ার ফলে রাস্তার বেহাল দশা শনিবার (৩০ আগষ্ট) এলাকাবাসী প্রতিবাদী মানববন্ধন করেন, মানববন্ধনে এলাকাবাসী বলেন রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও শিক্ষার্থীরা চলাচল করে । অদুত মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতা তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ, এখনো প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অবৈধ কাজ করছে।
এলাকাবাসী আরো বলেন তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানুষকে নির্যাতন করতো এবং এলাকার অনেকের জমি জোরপূর্বক দখল করে নিতো।
এলাকাবাসী বলেন এভাবে অবৈধ ট্রলী কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে যার ফলে এলাকাবাসীর চলাচল করতে অসুবিধা হচ্ছে।
এলাকাবাসী দাবি জানিয়েছেন প্রশাসন এই আওয়ামী লীগ দোষোর ও ভূমিদস্যু অদুদ মোল্লাকে আইনের আওতায় আনতে হবে।