Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩১, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ

ভান্ডারিয়ায় দুর্বৃত্ত কর্তৃক গৃহবধূকে কুপিয়ে হত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০আগষ্ট) সন্ধ্যা ৭ টায় (মাগরিবের নামাজ শেষে) এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতা আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম বলেন, “মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে এসে ঘরে ঢুকে দেখেন শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।”

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”

প্রিন্ট করুন