Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩১, ২০২৫ , ১১:৩৪ পূর্বাহ্ণ

নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে গণঅধিকার পরিষদের মশাল মিছিল!

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের যৌথ উদ্যোগে একটি মশাল মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সজল মাহমুদ এবং ছাত্র অধিকার পরিষদের আরিফুর রহমান।

বক্তব্যে, গতকাল গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার জন্য জাতীয় পার্টিকে দায়ী করে তাদের নিষিদ্ধ করার দাবি জানান হয়। পাশাপাশি আহত ভিপি নুরকে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থাও করার দাবি জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন