Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৯, ২০২৫ , ১১:৩০ অপরাহ্ণ

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুর

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু তারা না সরে গেলে সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়।

এ ঘটনায় নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রিন্ট করুন