এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত চালিয়ে তিন ওষুধ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিফাত আরা মৌরি জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আশোকাঠী মেডিক্যাল হলকে ৩ হাজার, নয়ন মেডিক্যাল হলকে ১৫ হাজার ও কাউসার ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
আজকালের কন্ঠ/আর বি/এম