Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৮, ২০২৫ , ৮:৩৩ অপরাহ্ণ

বরিশালে মধ্যরাতে আবাসিক হোটেল থেকে টিকটকার মাহি পুরুষসঙ্গীসহ আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল রোদেলা থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে।

স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে দুজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এরমধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

আজকালের কন্ঠ/আর এস/জামাল

প্রিন্ট করুন