Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৮, ২০২৫ , ১:২৩ অপরাহ্ণ

জনগণের শক্তিই বিএনপির শক্তি-বিএনপির নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধি : আজ দিনব্যাপী সন্দ্বীপের বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম তিন সন্দ্বীপ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। এই সময় তিনি প্রত্যেকটি দোকানে ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা সম্পর্কে তুলে ধরেন। হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে লোকান্তরিত হতে থাকে পুরো এলাকা।

মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন বাংলাদেশের জনগণ ভোট দিতে মুখিয়ে আছে, তারা বিএনপি কে ক্ষমতায় দেখতে চায়, ন্যায়ভিত্তিক সমাজ চায়। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সেই পরিবর্তনের রূপরেখা।

তিনি আরও বলেন,এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। জনগণের শক্তিই বিএনপির শক্তি। তাই আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের মতামত নিচ্ছি।”

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান পাশা, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান শামীম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাইনউদ্দীন,পৌর বিএনপির সদস্য আবদুর রহমান তানসেন, মহিলা দলের সভাপতি কুলসুমা বেগম খেলনা মেম্বার,সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নাসির কমিশনার, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীব,শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ডালিম, সাবেক পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , যুবদল নেতা , মোশাররফ, রাজু, শামীম, মিলাদ, রিয়াদ, ছাত্রনেতা জুয়েল, ফয়েল, শুভ, সাগর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন