Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৮, ২০২৫ , ১১:১১ পূর্বাহ্ণ

রায়পুরে ভুয়া ব্যাংক ভাউচারের মাধ্যমে প্রতারণা ব্যবসায়ীদের সর্বস্ব হারানোর আশঙ্কা

লেখকঃ আজকালের কণ্ঠ

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ভুয়া ব্যাংক ভাউচার ব্যবহার করে প্রতারণার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। স্থানীয় ব্যবসায়ী ও বিকাশ এজেন্টদের টার্গেট করে সক্রিয় প্রতারক চক্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, সৌদি প্রবাসী মোঃ আরিফ হোসেনের নাম ভাঙিয়ে এবং ০১৮১২০০৪১৬১ / ০১৬০০৯২৩৮৮১ নম্বর ব্যবহার করে প্রতারকরা বিকাশ এজেন্টদের ব্যবসায়িক লেনদেনের প্রলোভন দেখায়। তারা ব্যাংকের ভুয়া ভাউচার দিয়ে দিনের বেলা অর্থ জমা দেখিয়ে দেয়, যাতে সেদিন ব্যাংকে চেক করার সুযোগ না থাকে। পরে বিকাশ নম্বরের মাধ্যমে টাকা আত্মসাৎ করে।

গত কয়েক মাসে শুধু রায়পুর বাজারেই ৭০ থেকে ৭৫ জন ব্যবসায়ী প্রতারিত হয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সর্বশেষ এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় বাজারজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। প্রতিদিনই নতুন নতুন ব্যবসায়ী এই চক্রের ফাঁদে পড়ছেন। ইতিমধ্যে এক ব্যবসায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করার প্রস্তুতি নিয়েছেন।

প্রতারিত ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, অবিলম্বে প্রতারক চক্রকে আইনের আওতায় আনা এবং ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন