Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৭, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ

মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ

লেখকঃ আজকালের কণ্ঠ

নুর হোসেন মিয়া, মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মিরসরাইয় মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে আজ ২৭ আগষ্ট সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত আদর্শ ছাত্র ও যুব সমাজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে চার শতাধিক ছাত্র ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পূর্ণ হয়েছে।

উক্ত আয়োজনে ৪ শতাধিক মানুষ বিনামূল্যে নিজেদের মূল্যবান রক্তের গ্রুপ’টি জেনে নিতে সক্ষম হয়।

উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জামসেদ উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, আদর্শ ব্লাড ব্যাংক এর সম্মানিত আহ্বায়ক সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি, আদর্শ মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম,
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সম্মানিত এডমিন আক্তার হুসাইন এলিট, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সদস্য নয়ন,সাজিদ, নাহিদুল ইসলাম, তৌকির চৌধুরী, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, নেছার উদ্দিন তুহিন, স্বেচ্ছাসেবী আকুল দে, রেড ক্রিসেন্ট এর সদস্য, কবিতা প্রমুখ।

রক্ত দিন জীবন বাঁচান মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে আমরা আছি সব খানে এই স্লোগান কে বুকে ধারণ করে অত্র সংগঠন এগিয়ে যাচ্ছে।

অত্র সংগঠন সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে বিগত পাঁচটি বছর, এর ধারাবাহিকতায় টানা দুই দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন