Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৭, ২০২৫ , ৬:৫৬ অপরাহ্ণ

গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে হোটেল মালিকের জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে পূণরায় বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকার এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই হাইওয়ে রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে খাবার পরিবেশন, বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে পূনরায় বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিক রাশেদ আকনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে তাকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি উল্লেখ করেন।

অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/এম

প্রিন্ট করুন