Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৭, ২০২৫ , ১১:৩১ পূর্বাহ্ণ

দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আরাফাত আলী : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরি প্রতি ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের (২২ক্যারেট) সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।

আগামীকাল বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

আজকালের কন্ঠ/রাহাত/আরাফাত

প্রিন্ট করুন