Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৬, ২০২৫ , ৬:১৬ অপরাহ্ণ

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন আবদুল খালেক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪তম ব্যাচের কর্মকর্তা সাবেক সচিব মো.আব্দুল খালেককে পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।কর্মজীবনে তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং চাঁদপুর ও যশোরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি বেলজিয়াম এর Antwerp ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি, যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি, এডিনবরা থেকে ডিপ্লোমা, যুক্তরাজ্যের Bradford বিশ্ববিদ্যালয় থেকে Strengthening Program এ প্রশিক্ষণ নেন।

ব্যক্তিজীবনে তিনি ৩ সন্তানের জনক। খালেক নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন, জাপানসহ পৃথিবীর বহু সংখ্যক দেশ ভ্রমণ করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন