Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৬, ২০২৫ , ১০:৫৮ পূর্বাহ্ণ

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে: ড. ফরিদুজ্জামান

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) দুপুর ১২ টায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ হাটবাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি উপরিউক্ত কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর জোর করে ক্ষমতা আঁকড়ে রেখে দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের রিজার্ভ শূন্য করে দিয়েছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রীসহ এমপি, মন্ত্রী, আমলারা দেশটাকে শত বছর পিছিয়ে দিয়ে গেছে। আর এই সংকট থেকে উত্তোলনের একমাত্র উপায় ২০২৬ সালের ফেব্রুয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। আর বিএনপি ক্ষমতায় এলে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন দেশের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যাতে বেকার সমস্যা দূর হয়। বিদেশে যেতে সকলকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে যেন দালাল দূরত্ব কমে আসে। এবং সরকারের পক্ষ থেকে প্রবাসীরা যেন সকল প্রকার সুযোগ সুবিধা পায়

সেই লক্ষ্যে কাজ করা হবে।

এ সময় এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, এনপিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মো: ফকরুজ্জামান, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান অপু, মহিলা নেত্রী হীরা বেগম, ববিতা বেগম ও বৃষ্টি খানমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১ টায় এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগসহ অন্যান্য জায়গায় ৩টি আইপিএস প্রদান করেন। যেন বিদ্যুৎ চলে গেলেও রোগীরা আইপিএস এর মাধ্যমে চিকিৎসা সেবা পায়।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: কিশোর সাহা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন