Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৫ , ৮:১৯ অপরাহ্ণ

জাকসুর খসড়া প্রার্থী তালিকা ঘোষণা,‌ বাদ পড়েছেন ২০ জন

লেখকঃ আজকালের কণ্ঠ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। খসড়া তালিকায় বাদ পড়েছেন ২০ জন প্রার্থী।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্টার ভবনের সিনেট কক্ষে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম রাশেদুল আলম।

এসময় তিনি বলেন, জাকসুর বিভিন্ন পদে ২৭৬ জন প্রার্থী আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ২০ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর পরে মধ্যে ১৪ জন পুরুষ এবং ছয় জন নারী প্রার্থী রয়েছেন। সহ- সভাপতি পদেও একজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রার্থীতা যাচাই-বাছাই শেষে সহ- সভাপতি পদে ২০ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৭ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন