Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৫ , ৮:০৬ অপরাহ্ণ

বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন!

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরে মানববন্ধনে স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী মহল ড্রেজার মেশিন বসিয়ে তুলাতলা নদী থেকে বালু উত্তোলন করছে। এর ফলে নদীর দুই তীর ভাঙনের শিকার হচ্ছে, ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়ছে। শুধু তাই নয়, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ” রুমানা আফরোজ “বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আরো কঠোর আন্দোলনের ডাক!

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন