Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৫ , ৫:৫১ অপরাহ্ণ

তারাগঞ্জে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুইলাখ টাকা ছিনতাই

লেখকঃ আজকালের কণ্ঠ

সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি : দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুইলাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী বাজার থেকে সরকারপাড়া যাতায়াতের সড়কে এঘটনা ঘটেছে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, আমি বরাতী বাজারে দীর্ঘদিন থেকে ফ্লাক্সি লোডের ব্যবসা করে আসছি। প্রতিদিনের ন্যায় রোববার দিনগত রাতে দোকান বন্ধ করে একটি ব্যাগে ২লাখ টাকা নিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ পথে কে বা কারা আমার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ততক্ষণিক পুলিশ ঘটনা স্থান তদন্ত করছে।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার কথা শুনে সাথে সাথে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাটি তদন্ত প্রক্রিয়ায়ধীন রয়েছে। তবে ভুক্তভোগী লেখিত অভিযোগ করলে ভালো হয়।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন