আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে তিনি গাজীপুরে যান। তার প্রটোকলের জন্য উড়ালসড়ক ফাঁকা রাখতে হয়। আর এই সময়ে যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী—সবার যাতায়াত থমকে থাকে। যানজটে হাঁসফাঁস অবস্থা হয় মানুষের।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে। ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে।
বিষয়টি উঠে এসেছে পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনেও। তাতে বলা হয়, জিএমপি কমিশনার নাজমুল করিম খান ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার সময় সকাল ৮টা থেকে বেলা ১১/১২টা পর্যন্ত গাজীপুর কলেজগেট থেকে ঢাকাগামী উড়ালসড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না। আবার রাতে জিএমপি কমিশনার যখন তার কর্মস্থল গাজীপুর থেকে ঢাকার গুলশানের বাসায় যান, তখন উড়ালসড়কের গাজীপুরমুখী লেনে কোনো যানবাহন উঠতে পারে না। এতে গাজীপুর-ঢাকা যাতায়াতকারী বিভিন্ন অফিসের যাত্রী, ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি