মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
শনিবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলার বড়মাছুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে মজুদকৃত ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোলায়মান হাওলাদারের পুত্র।
মঠবাড়িয়া থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদার কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাজা সহ গ্রেফতার করা হয়েছে। তার নামে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।