Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৪, ২০২৫ , ১০:৩৪ পূর্বাহ্ণ

গৌরনদীতে সাংবাদিক এইচ এম এস আলী’র স্বরণে শোকসভা দোয়া ও মিলাদ

লেখকঃ আজকালের কণ্ঠ

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : স্বৈরাচার সরকারের দোসরের বিরুদ্ধে সংবাদ লিখে সামরিক আদালতের আদেশে কারাবরণকারী সাংবাদিক ঐতিহ্যবাহি গৌরনদী প্রেক্লাবের সাবেক সহ সম্পাদক মোঃ সাহেব আলী হাওলাদার (এইচ এম এস আলী’র) আকস্মিক মৃত্যুতে শোক সভা ও মিলাদ গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে ২৩ আগস্ট ২০২৫ শনিবার বাদ আসর গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত স্বরণসভা ও দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায় সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, প্যানেল আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সদস্য বদরুজ্জামান খান সবুজ, মনিশ চন্দ্র বিশ্বাস,মোঃ খায়রুল ইসলাম, মোঃ শাহিন প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খান।

প্রিন্ট করুন