সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ রূপান্তরের আয়োজনে সিপিআইপি (কাউন্টার ট্রাফিকিং ইন পারসন) সদস্যদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলার ম্যানগ্রোভ সভাঘরে এ সভা শুরু হয়।
সভায় সিটিআইপি সদস্য মাসুদ করিমের সভাপতিত্বে ও সাফিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের জনশক্তি সার্ভে অফিসার মোঃ আব্দুল মজিদ। তিনি বিদেশ গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরামর্শ প্রদানের পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
প্রকল্প ম্যানেজার দীপ্তি রায় গত দুই মাসের কার্যক্রম পর্যালোচনা করে মাঠ পর্যায়ে কাজের সমস্যাবলী, অর্জন ও শিক্ষণীয় দিক নিয়ে আলোচনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন সাম্মি আক্তার, আসমাউল হুসনা, পূজা সরকার, মনিরুজ্জামান টিটু, সোহেল আহমেদ, আলামিন, কর্ণ বিশ্বাস সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সারভাইভার শনাক্তকরণ, সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রমের সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আগামী দুই মাসের কর্মপরিকল্পনাও প্রণয়ন করা হয়।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি এসডিসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে।
আজকালের কন্ঠ/ আর এস /আতিয়ার